Admin1234@
১০ জুন ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে শূন্যপদে নিয়োগ শিগগিরই: প্রধানমন্ত্রী

সরকারি শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগসংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো আরও গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্য পদ) নিয়োগপ্রক্রিয়া শুরু করব ইনশা আল্লাহ।’

বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকাচিহ্নিত পাঁচটি প্রশ্ন। এ সময়ে প্রধানমন্ত্রী তারকাচিহ্নিত তিনটি এবং বিভিন্ন সংসদ সদস্যের এ–সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন

পাবনা-৫ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তাঁর তারকাচিহ্নিত অপর এক প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় KYSDO-এর নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

উলিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা

সরকারি চাকরিতে শূন্যপদে নিয়োগ শিগগিরই: প্রধানমন্ত্রী

কাউনিয়ায় সোনালী ব্যাংকের নীচ থেকে বাইসাইকেল চুরি!

‘স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই’

মমতার বাসভবনে সিআইডির অভিযান

গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার মাদক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাবে দেশের বাজারেও বড় ধরনের দরপতন হয়েছে।

স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক

১০

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

১১

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

১২

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৩

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৪

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৫

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৬

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৭

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১৮

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১৯

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

২০