কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।
সোমবার (০১ জুন) দুপুরে উপজেলা দর্লীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য- আখতার হোসেন।
এ সময় অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম,
সংগঠক আরমান হোসেন পলাশ, জুয়েল রানা, রায়হান আহমেদ, মোসলেম উদ্দিন, বালাপাড়া ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন এনসিপির
যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক ও শফিকুল ইসলাম, ছাত্রশক্তির সংগঠক রাজু আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন,
বিএনপির ভাইয়েরা সরকার গঠনের পর তারা গণভোটের রায়কে অস্বীকার করছে,জনগণের ভোটকে তারা অস্বীকার করছে যে ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কথা ছিল যে সংস্কারের এজেন্ডা কে আস্তা করে নিক্ষেপ করতে চাই তাদের দলকে আপনারা জনগণের দল মনে করতে পারছেন না বলে জনগণের পাশে থাকে এনসিপি তারা জনগণের পক্ষে আছে ও গণভোটের রায়ের পক্ষে আছে এজন্যই এনসিপিতে যোগদান করেছেন এছাড়া
দেশের জনগণ একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের প্রশ্নে জনগণের আস্থা অর্জন করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।
তিনি দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং দলকে শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।