মন্জুরুল আহসান শামীম জনডাক ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ ৮১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার।

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মোঃ মশিউর রহমান (৮১) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীরহাট তালুক সাহাবাজ এলাকার ফাহিম ভ্যারাইটিজ স্টোরের সামনের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তালুক সাহাবাজ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মশিউর রহমানকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ২০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য গাঁজা (১০০ গ্রাম) এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২৮০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা, শাহজালালে নিরাপদে বিমানের অবতরণ

১

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার

২

গাইবান্ধায় ছেলে সেজে মেয়েকে বিয়ে করেন সমকামী তরুণী, সংসারও করেন ৫ মাস

৩

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ২ দিন পর যুবকের মরদেহ মিলল রেললাইনের পাশে

৪

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

৫

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবার বহিষ্কার যুবদল নেতা

৬

প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

৭

গাইবান্ধায় হাতির পিঠে চড়ে কনের বাড়িতে বর

৮

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

৯

কাউনিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ ৮১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার।

১০

দিনে ত্রুটির অজুহাতে ফেরত, রাতে টাকার বিনিময়ে দলিল,পীরগাছায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১১

বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!

১২

শেষ বয়সে ছেলের কাছে আশ্রয় চান মা, রাখতে নারাজ ছেলে!

১৩

তিস্তার বালুচরে কাশফুলের রাজ্য, ছুটছেন প্রকৃতিপ্রেমীরা

১৪

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন

১৫

বাড়ির গেটে কাফনের কাপড় ও ‘জয় বাংলা’ চিরকুট রেখে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

১৬

বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে

১৭

মিঠাপুকুরে মাদ্রাসার বাগানের গাছ গোপনে বিক্রি করলেন সাবেক সভাপতি ও সুপার

১৮

দুর্ঘটনায় আহত বাইক আরোহীর পকেটে সাড়ে ৯শ ইয়াবা!

১৯

কালীগঞ্জে বাড়ির রান্নাঘরে ৫৬ বস্তা সার, ১৫ হাজার টাকা জরিমানা

২০