৫ অগাস্ট ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইমামের নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই ছাত্রীকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে রাত ৯টার দিকে মসজিদসংলগ্ন তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

এছাড়া গত ১৭ জুলাই দুপুরে নিজের বাসায় আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি স্ত্রীকে তালাক দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Source: https://www.drb.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাসিয়ে ছাত্রদল নেতা

তিনজনের মরদেহ উদ্ধার, প্রত্যেকের শরীরে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন

তিনজনের মরদেহ উদ্ধার, প্রত্যেকের শরীরে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে’— বিচার চেয়ে গণজমায়েত কর্মসূচি ঘোষণা শিবিরের

‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে’— বিচার চেয়ে গণজমায়েত কর্মসূচি ঘোষণা শিবিরের

উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাসিয়ে ছাত্রদল নেতা

১০

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

১১

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াতের সমর্থক

১২

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে উত্তেজনা

১৩

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

১৪

অন্যের শরীরে এমপির চেহারা বসিয়ে ভিডিও বানানো একজন গ্রেফতার

১৫

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন

১৬

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

১৭

কাউনিয়ায় বিএনপির স্বেচ্ছাশ্রম, দূর হলো জলাবদ্ধতা।

১৮

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

১৯

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

২০