৪ অগাস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া এলাকার মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল হামিদ জহুরুলের মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালক রামিম মিয়াও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়ার চিকিৎসা চলছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাসিয়ে ছাত্রদল নেতা

তিনজনের মরদেহ উদ্ধার, প্রত্যেকের শরীরে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন

তিনজনের মরদেহ উদ্ধার, প্রত্যেকের শরীরে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে’— বিচার চেয়ে গণজমায়েত কর্মসূচি ঘোষণা শিবিরের

‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে’— বিচার চেয়ে গণজমায়েত কর্মসূচি ঘোষণা শিবিরের

উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাসিয়ে ছাত্রদল নেতা

১০

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

১১

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াতের সমর্থক

১২

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে উত্তেজনা

১৩

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

১৪

অন্যের শরীরে এমপির চেহারা বসিয়ে ভিডিও বানানো একজন গ্রেফতার

১৫

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন

১৬

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

১৭

কাউনিয়ায় বিএনপির স্বেচ্ছাশ্রম, দূর হলো জলাবদ্ধতা।

১৮

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

১৯

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

২০