জনডাক ডেস্ক
৮ নভেম্বর ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি রোকন উদ্দীন বাবুলের কাছে সব ধরনের আবেদন করতে হবে অনলাইনে

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুলের কাছে সরকারি উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বরাদ্দ, আর্থিক ও মানবিক সহায়তাসহ সব ধরনের আবেদন এখন থেকে অনলাইনে জমা দিতে হবে। আবেদন গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে সংসদ সদস্য বরাবর সব ধরনের আবেদন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে দাখিল করতে হবে।

আবেদন করতে আগ্রহীদের www.rokonuddinbabulmp.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বরাদ্দ, আর্থিক ও মানবিক সহায়তা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসংক্রান্ত অনুরোধসহ সব ধরনের সুপারিশ ও সহযোগিতার আবেদন অনলাইনে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হলে প্রতিষ্ঠানের পরিচিতি, নিবন্ধন বা প্রাতিষ্ঠানিক পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর সচল মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক।

প্রয়োজনীয় তথ্য, পরিচয়পত্র ও যোগাযোগের নম্বর ছাড়া অসম্পূর্ণ আবেদন যাচাই ও বিবেচনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, অনলাইনে আবেদন গ্রহণের মাধ্যমে আবেদনগুলো সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, যাচাই-বাছাই, অগ্রগতি পর্যবেক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিলের অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আবার কমল জ্বালানি তেলের দাম

৩

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

৪

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

৫

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

৬

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

৭

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

৮

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

১০

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

১১

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

১২

সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হলেন ত্রাণমন্ত্রী, বললেন ‘তুমি বেশি কথা বলো’

১৩

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

১৪

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

১৫

বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা

১৬

পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

১৭

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

১৮

সন্তান নিতে চিকিৎসার সুযোগ ছিল, কিন্তু তিনি তালাক দিয়ে দিলেন

১৯

সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুতে সেলিম উদ্দিনের শোক

২০