রিপোর্ট বাংলাদেশ~
১২ অক্টোবর ২০২৫, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুমিল্লায় ডিসিকে স্মারকলিপি প্রদান জামায়াতে ইসলামীর

oplus_0

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও জেলা শাখা।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গণমিছিল ও পরবর্তীতে জেলা প্রশাসক কুমিল্লা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।

স্মারকলিপি প্রদানের পূর্বে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা -৫ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ড.মোবারক হোসেন,কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ড.সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান,মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারীর কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল,উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক, লোকমান হাকিম প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরী হয়েছে।পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। প্রয়োজনে পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার উদ্যেগে নগরীর টাউন হল মাঠ থেকে জামায়াতে ইসলামীর জনশক্তি ও দায়িত্বশীলদের অংশগ্রহনে মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধূরীর নিকট স্মারকলিপি প্রদান করেন কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দরা।

জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা, মহানগরী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিসহ কয়েক হাজার জনতা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খানাখন্দে ভরা সড়কে ধান বোঝাই নসিমন উল্টে চালক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খানাখন্দে ভরা সড়কে ধান বোঝাই নসিমন উল্টে চালক নিহত

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ও মরিয়মের বাবার গোপন চুক্তি ফাঁস

৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

১০

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী: বললেন, ‘মানুষ ওষুধ পায় না’

১১

কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল

১২

আ. লীগ ধ্বংস করে, বিএনপি সেখান থেকে গড়ার চেষ্টা করে: মির্জা ফখরুল

১৩

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

১৪

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৫

মধ্যরাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

১৬

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

১৭

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

১৮

গরুর ডাকে ভেস্তে গেল চুরির চেষ্টা, ডাকাতি থেকে রক্ষা পেল খামারির কোটি টাকার গরু

১৯

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

২০