৭ অক্টোবর ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর দক্ষিণ পাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকার রাকিব ইসলামের সঙ্গে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে মামুনের পরিচয় হয়।

পরে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রাকিবকে হত্যা করে মামুন। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মামুন কার্টুনে মুড়িয়ে রাকিবের মরদেহ তার গ্রামের বাড়ি ডিমলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিয়ে আসেন। সেখানে মরদেহ মাটিচাপা দিয়ে আবার ঢাকায় ফিরে যান। সেখানে গিয়ে এআই ব্যবহার করে ভিডিও তৈরী করে রাকিবের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে কিছু টাকা নেন। টাকা নেওয়ার পরে রাবিককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে না পারলে তার পরিবারের লোকজন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্তে নেমে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়। পরে ঢাকার একটি পুলিশের দল ডিমলায় এসে তার দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রাকিবের মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামুন তাকে হত্যা করে কার্টুনে মুড়িয়ে তার মরদেহ গুম করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সেখানে নিয়ে এসে তার মরদেহ মাটির নিচে পুঁতে রাখে। পরে পুলিশ মামুনের দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Source: https://www.drb.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%a8%e0%a7%80/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা ৭৫ পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা ও অগ্নিনিরাপত্তায় বিশেষ গুরুত্ব

১

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

২

কাউনিয়ায় নিম্নমানের ইটে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

৩

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

৪

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

৫

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ: পুলিশ সুপার

৬

প্রেমিকের বাসায় গিয়ে অনৈতিক মেলামেশা, অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

৭

লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

৮

ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

৯

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

১০

‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না নেওয়া দুখু এখন মানুষ গড়েন

১১

বিএনপির প্যাডে সার ডিলারের তালিকা, বাদ যায়নি আত্নীয়-স্বজন ও আ.লীগ

১২

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে থাকছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৩

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৪

২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী

১৫

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৬

পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

১৭

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১৮

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

১৯

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০