ববি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ববি)-এর সভাপতি রনি ও সম্পাদক প্রীতম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ৯ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মোঃ রনি শেখ এবং সাধারণ সম্পাদক পদে একক মনোনয়নে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী প্রীতম সাহা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ রনি শেখ এবং অনন্যা সাহা বৃষ্টি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে মোট ৭০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ রনি শেখ ৪২টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্যা সাহা বৃষ্টি পান ২৭টি ভোট এবং ১ টি ভোট নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে বাতিল গণ্য হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের ৮ম কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহিনুর আক্তার শানু। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দেবপ্রিয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ রনি শেখ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি পরিবারের মতো। আমাকে সভাপতি পদে নির্বাচিত করে সকল সদস্য যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

একক মনোনয়নে নির্বাচিত নতুন সাধারণ সম্পাদক প্রীতম সাহা বলেন, “সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমাদের অগ্রাধিকার। সাধারণ সম্পাদক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। সকলের সহযোগিতা নিয়ে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মকে আমরা আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে বদ্ধপরিকর।”

নবনির্বাচিত এই নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার সকল শিক্ষার্থীর কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও নেতৃবৃন্দ জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘Human Rights: From Theory to Practice’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

ববির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ার

রংপুর দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ববি)-এর সভাপতি রনি ও সম্পাদক প্রীতম

নড়াইলের লোহাগড়া রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, গ্রেপ্তার ২

জানি না, অপ্রতিমের মাকে কী জবাব দেব: এমপি মনিরুল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

১০

কাউনিয়ার নাজমুল সরদার’র মৃত্যুতে খাদ্যগুদাম ও মিল মালিকদের মাঝে শোকের ছায়া

১১

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে

১২

অধিকার আদায় না হলে, এক দফার দিকে অগ্রসর হব: নাহিদ ইসলাম

১৩

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

১৪

সরকার তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে ব্যর্থ, এখন মানবাধিকার হরণ করে নিচ্ছে

১৫

ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়িতে চুরি

১৬

রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

১৭

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

১৮

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

১৯

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

২০