১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বিষয়টি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বরত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের সকল জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছুক্ষণ পর ফিরে আসে। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল মিলনায়তনে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে জিএম মো. আলতাপ হোসেনকে সংযুক্ত করা হয়। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্তিকৃত দপ্তরে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তার নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএম-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) রাইসুল ইসলাম বলেন, আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবগত করেছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য জায়গায় বিদ্যুৎ ছিল। কমিউনিকেশন গ্যাপের কারণে এটা হয়েছে বলে মনে হচ্ছে। পরবর্তীতে আজ শুনেছি জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অ.দা.) মো. কামরুজ্জামান বলেন, ইউএনওর অফিসে নাকি বিদ্যুৎ ছিল না। ওখানকার সিএ অভিযোগ দিয়েছি যে তাদের অফিসের বিদ্যুৎ নেই। আমাদের লাইনম্যান যারা ছিল তারা গিয়ে দেখেছে যে অফিসের বিদ্যুৎ নেই। আমাদের কর্মচারীদের ধারণা ছিল যে ইউএনও অফিসেই মিটিং হচ্ছে, এজন্য লাইন বন্ধ করেছিল। যখন লাইন বন্ধ করেছে তখন মিটিং স্থানে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তখনই ওখানকার বিদ্যুৎ অফিসের ইনচার্জকে কল দিয়ে বিষয়টি জানানো হয় এবং এই কথোপকথনের মধ্যে দুই মিনিট (৯টা ৪২ থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত) বিদ্যুৎ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে- এজন্যই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫২ টাকায় কেনা ভারতীয় ইলিশ পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি!

নীলফামারীতে আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহনের চলাচল

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

১০

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

১১

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

১২

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১৩

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১৪

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

১৫

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

১৬

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১৭

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

১৮

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৯

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

২০