মোঃ ইব্রাহিম সরকার,​লালমনিরহাট প্রতিনিধি:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদরের তিনদিঘী মাঝাপাড়াস্থ রত্নাই প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এই চারা বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। বক্তারা বলেন, একটি গাছ শুধু মানুষকে ছায়াই দেয় না, বরং নির্মল বাতাস নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অবিকল্প ভূমিকা পালন করে। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থী ও স্থানীয়দের অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত তা পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
​কর্মসূচিতে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১০

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৩

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৪

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৫

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

১৬

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১৯

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

২০