১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

ফেসবুকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী এক যুবক। তাঁর পূর্বের নাম ঝাওহুইয়ান; বর্তমানে নাম পরিবর্তন করে আয়ান ইসলাম রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫ আগস্ট বাংলাদেশে আসেন ওই যুবক। এর ১৬ দিনের মাথায় গত ১০ সেপ্টেম্বর পীরগঞ্জের আবিদা সুলতানার সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আবিদা সুলতানা সোলাইমান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক আয়ান ইসলামের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে আবিদার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আয়ান।

স্থানীয়রা জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় আবিদা অকৃতকার্য হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের বিষয়ে কথা বলা হয়েছিল। তবে এতে রাজি না হয়ে ফেসবুকে পরিচিত ওই যুবককেই বিয়ে করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, বিয়ের আগে ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তাঁর নাম আয়ান ইসলাম রাখা হয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিশেষ করে চীন থেকে প্রেমের টানে একজন যুবকের পীরগঞ্জে এসে বিয়ে করার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।

উপজেলার শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। ছেলেটি চীন থেকে এসেছে এবং গতকাল তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০