হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

রংপুরের পীরগাছায় গাঁজাসহ মো. তানভীর হাসান জয় (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় মাদক বিরোধী কমিটির সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান জয় ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও কমিটি সূত্রে জানা যায়, কিসামত ঝিনিয়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা সেখানে যান। পরে তানভীর হাসান জয়কে আটক করে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তানভীর হাসান জয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা ওই যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি শামীম সরকার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
কমিটির সাধারণ সম্পাদক, মোবাশ্বের হোসেন জানান, ‘তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে আমরা নিয়মিতভাবে কাজ করছি।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধও জরুরি। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।’
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রবণতা কমবে এই প্রত্যাশা স্থানীয়দের।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

১০

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১১

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১২

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১৩

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১৪

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৫

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৬

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৭

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৯

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

২০