Admin1234@
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক ছাত্রী ‘নিখোঁজ’ হয়েছেন। বাড়ি যাওয়ার কথা বলে হোস্টেল থেকে ছুটি নিয়েছিলেন তিনি। একই সাথে ‘নিখোঁজ’ আছেন এক শিক্ষকও। গত ৯ সেপ্টেম্বর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। উভয়ের মোবাইল ফোনের লোকেশন মিলেছে একই জায়গায়। তারা বর্তমানে বরিশাল সদরের একটি এলাকায় অবস্থান করছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, ওই ছাত্রীকে নিয়ে শিক্ষক ‘উধাও’ হয়েছেন।

নিখোঁজ ছাত্রীর নাম মেহেরুন নাহার মৌ। তিনি প্রতিষ্ঠানটির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। একই সঙ্গে তিনি শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী। জুনিয়র শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চাপ দিতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে অভিযুক্ত অসীম কুমার ঘোষ একই বিভাগের শিক্ষক। তিনি মৌয়ের মাধ্যমে ছাত্রদলের কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করতেন।

আইএইচটি সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর হোস্টেল ছাড়ার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করেন মৌ। আবেদনে কলেজ বন্ধ থাকায় বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সময়ে শিক্ষক অসীম কুমার ঘোষও দুই দিনের ছুটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

তবে মৌয়ের বাবা মোসলেম উদ্দিনের অভিযোগ, বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নিলেও মৌ সেখানে যায়নি। তিনি গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এলে আমাকে জানিয়ে আসত।

আইএইচটির একটি সূত্রের দাবি, ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অসীম কুমার ঘোষ ও মেহেরুন নাহার মৌয়ের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় পাশাপাশি অবস্থান দেখা গেছে।

মৌয়ের ঘনিষ্ঠ এক সহপাঠী জানিয়েছেন, অসীম কুমারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উভয়ে প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় ফোনালাপ করতেন। আইএইচটির শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের আগে কেনাকাটার জন্য অসীম মৌকে টাকাও দিয়েছিলেন।

শিক্ষক ও ছাত্রী দুজনের মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। মহিলা হোস্টেলের সুপার আফিফা আফরোজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হোস্টেল বন্ধ থাকায় ওই শিক্ষার্থী বাড়ি যাচ্ছে বলে জানিয়েছে। তার বাড়ি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আর ওই শিক্ষক দুই দিনের ছুটি নিয়েছেন। গতকাল পর্যন্ত ওনার ছুটি ছিল। আর আজ বন্ধের দিন। ছুটিতে কে কোথায় গেছে এ নিয়ে আমরা কিছু করতে পারি না৷

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১০

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১১

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১২

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৩

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৪

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৭

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৮

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৯

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

২০