কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস, অতঙ্কিত স্থানীয়রা

রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও তিস্তার তীব্র স্রোতের কারণে বাঁধের পাড়ের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। একই সঙ্গে বাঁধ রক্ষায় ব্যবহৃত কংক্রিটের ব্লক ও সিসি ব্লক ধসে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এতে বাঁধের ওই অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

​সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীর তোড়ে বাঁধের পাড়ের মাটি ক্রমেই সরে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাঁধের সুরক্ষায় স্থাপন করা সিসি ব্লকের বড় একটি অংশ ধসে পড়ায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদী ভাঙন এভাবে অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে তা বিস্তৃত হয়ে আরও বড় বিপর্যয় ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​ভাঙনকবলিত এলাকার স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল আহসান বলেন, “বাঁধের এই জায়গায় মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে এবং ব্লকগুলো ধসে পড়েছে। নদী পারের এই বিপজ্জনক অবস্থায় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন আরও ছড়িয়ে পড়বে।”

​আরেক বাসিন্দা জাহিদুল ইসলাম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, “আমরা দ্রুত এই ক্ষতিগ্রস্ত অংশটি স্থায়ীভাবে মেরামতের দাবি জানাচ্ছি। কারণ বাঁধ ভেঙে গেলে আশপাশের ঘরবাড়ি, কৃষিজমি ও বিপুল সম্পদ নদীর পেটে চলে যাবে।”

​খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে কীভাবে এই ভাঙন রোধ করা যায়, সে বিষয়ে কাজ চলমান রয়েছে।”

​তবে নদী ও পানির গতিপথ বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধটি দ্রুত ও স্থায়ীভাবে সুরক্ষিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১০

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৪

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৫

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৬

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৭

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৮

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৯

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

২০