Admin1234@
১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র লোডশেডিং, নিরাপত্তা চেয়ে নীলফামারীতে বিদ্যুৎ অফিসের আবেদন

নীলফামারী জেলার ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে বাড়তে থাকা চরম ক্ষোভের জেরে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতে পুলিশ টহল বাড়াতে ডোমার থানায় একটি লিখিত আবেদন জানিয়েছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ। এর আগে গত ৯ আগস্ট ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিন স্বাক্ষরিত চিঠিটি থানায় পাঠানো হয়।

উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতি থাকায় জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ পাওয়া বিদ্যুৎ এলাকাভিত্তিক ভাগ করে লোডশেডিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত গরমের দিনে দীর্ঘ লোডশেডিংয়ের ফলে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছানোর পাশাপাশি স্থানীয় জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম পুলিশি নিরাপত্তা প্রয়োজন।

এ কারণে ডোমার জোনাল অফিসের আওতায় থাকা মূল কার্যালয়, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটী অভিযোগ কেন্দ্রে রাতের বেলায় সার্বক্ষণিক পুলিশ টহল ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হয়, উল্লিখিত স্থাপনাগুলো বিদ্যুৎ সরবরাহ সচল রাখার মূল কেন্দ্রবিন্দু। সুতরাং কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক রাখা সহজ হবে।

তবে চিঠিতে এখন পর্যন্ত কোনো হামলা বা সরাসরি নাশকতার অভিযোগ করা হয়নি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেবল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পুলিশের সহযোগিতা ও টহল চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, চিঠি পাওয়ার পর ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০