কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় প্রতিবন্ধি ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে 

রংপুরের কাউনিয়ায় বাড়ীতে একা পেয়ে প্রতিবন্ধি ভাতিজিকে (১৪) জোর পুর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জ্যাঠার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাজু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) অভিযুক্ত রাজু মিয়াকে ধর্ষণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে রংপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শিয়াব উদ্দিন ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ অভিযুক্ত রাজু মিয়ার বাড়ী উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস পাটোয়ারীটারী।

ওসি বলেন, ১৪ বছর বয়সের ভুক্তভোগী মেয়েটি স্পষ্টভাবে কথা বলতে পারে না, বাক ও বুদ্ধি প্রতিবন্ধি। বৃহস্পতিবার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে বাড়ীতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার আপন জ্যাঠা রাজু মিয়া। সে সময় বাড়ীতে কেউ ছিলো না। মেয়েটির পিতা বাহিরে কাজে গিয়েছিলো এবং মা মাঠে পাতা কুড়াচ্ছিল। ঘটনার পর মেয়েটির মা বাড়িতে ফিরে আসলে পর তাকে সবকিছু বলে দেয়। ঘটনা জানাজানি হলে মেয়েটির স্বজন ও প্রতিবেশীরা রাজু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে রাজু মিয়াকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শিয়াব উদ্দিন বলেন, এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে তার আপন বড়ভাই রাজু মিয়াকে আসামী করে ধর্ষণ আইনের ধারার মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী মেয়েটিকে ভিকটিম সার্পোট সেন্টারে এবং দুপুরে আসামী রাজু মিয়াকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধায় রংপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, কাউনিয়া থানায় ভাতিজি ধর্ষণ মামলায় গ্রেফতার অভিযুক্ত আপন জ্যাঠা রাজু মিয়াকে আদালতের মাধ্যমে বিকেলে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে: এমপি নাসের

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ: ধান লুটের অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

অবশেষে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় জামায়াতের কাউকে পেলে হাত-পা ভেঙে দেব

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

আজ ক্ষমা দিবস

১০

কালবৈশাখীতে ঘর হারিয়ে মানবেতর জীবন কাটানো আয়েশাকে নতুন ঘর উপহার দিল ‘বিন্দু’

১১

ইটটি যদি হাতে না লেগে মাথায় লাগত তাহলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না’

১২

শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

১৩

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন

১৪

হিলি খাদ্য গুদামে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকি, থানায় সাংবাদিকের জিডি

১৫

বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেপ্তার

১৬

কে কী বলল, কে কী করল সেটা আমাদের দেখার বিষয় নয়, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত। 

১৮

উপমহাদেশের সুপরিচিত,জনপ্রিয় কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “সঠিক ঠিকানা”

১৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

২০