৩০ জুলাই ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানকে সম্পত্তি দানে পিতা-মাতার সুরক্ষায় সংশোধন হচ্ছে আইন

সন্তানকে সম্পত্তি দানে পিতা-মাতার সুরক্ষার বিষয়টি যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা একটি আইন নিয়ে চিন্তা করছি। বাংলাদেশের দেওয়ানি (সিভিল) মামলার অধিকাংশই আসে সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে। তাই সম্পত্তি হস্তান্তর আইনে একটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছি। আমাদের মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে অসিয়তনামার বিধান রয়েছে। একজন বাবা-মা যদি তাঁর সন্তানদের নামে হেবা করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে সম্পত্তি তাঁর হাতছাড়া হয়ে যায়। বাবা-মা তখন সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। যদি সন্তানরা তাঁদের দেখাশোনা না করে, তাহলে তাঁদের আর কিছু করার থাকে না। তাঁরা অসহায় হয়ে পড়েন।’

আসাদুজ্জামান বলেন, ‘বিকল্প হিসেবে হেবার পাশাপাশি সম্পত্তি হস্তান্তর আইনে গিফটের (উপহার) একটি ধারা রয়েছে। হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন। আমরা ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের (ডিসিশন) ওপর নির্ভর (রিলাই) করে সেই বিধানটি আরও বিস্তৃত (এক্সপ্যান্ড) করতে চাই। সেখানে গিফটের ক্ষেত্রে ইউসুফ্রাক্ট রাইট (জীবনস্বত্ব) রাখতে চাই।’

তিনি বলেন, ‘ধরুন, আপনি সন্তানদের সম্পত্তি হেবা করতে বা উইল করতে চান না। এমনভাবে সম্পত্তি হস্তান্তর করতে চান, যাতে জীবদ্দশায় আপনি নিজেই তা ভোগদখল করতে পারেন।’

আইনমন্ত্রী বলেন, ‘সে ক্ষেত্রে গিফটের সঙ্গে জীবনস্বত্ব যুক্ত করা হবে। অর্থাৎ বাবা-মা সম্পত্তি গিফট করে দিলেও যতদিন তাঁরা বেঁচে থাকবেন, ততদিন তাঁরা সম্পত্তি ভোগদখল করবেন। এ সময় সন্তান সম্পত্তি বিক্রি করতে পারবে না। বিক্রি করতে হলে বাবা বা বাবা-মায়ের অনুমতি লাগবে। আবার বাবা-মাও বিক্রি করতে চাইলে সন্তানের অনুমতি প্রয়োজন হবে।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিও তৈরি হতে পারে, যখন বাবার চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি করা প্রয়োজন, কিন্তু সন্তান তাতে সম্মতি দিচ্ছে না। সে ক্ষেত্রে জেলা জজকে একটি ক্ষমতা দেওয়া হবে। আবেদন করলে জেলা জজ বিষয়টি বিবেচনায় নিতে পারবেন।’

মন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে ভবিষ্যতে অনেক দেওয়ানি মামলা কমে আসবে বলে আমরা মনে করছি। অনেক সমস্যার সমাধানও হবে। এভাবেই আমরা নতুন নতুন ধারণা (আইডিয়া) নিয়ে এগিয়ে যেতে চাই।’

Source: https://www.drb.news/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে সম্পত্তি দানে পিতা-মাতার সুরক্ষায় সংশোধন হচ্ছে আইন

সন্তানকে সম্পত্তি দানে পিতা-মাতার সুরক্ষায় সংশোধন হচ্ছে আইন

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

অবহেলা কাটিয়ে উন্নয়নের পথে রংপুর সিটি; আসছে বৃহৎ প্রকল্প

অবহেলা কাটিয়ে উন্নয়নের পথে রংপুর সিটি; আসছে বৃহৎ প্রকল্প

এনসিপির ওপর সরকার ‘সন্ত্রাসী’ লেলিয়ে দিয়েছে: জামায়াতে ইসলামী

এনসিপির ওপর সরকার ‘সন্ত্রাসী’ লেলিয়ে দিয়েছে: জামায়াতে ইসলামী

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’

টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

১০

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন ফুলবাড়ির মল্লিকা

১৩

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’

১৪

পরীক্ষার্থীর পাশে কাউনিয়া কলেজ ছাত্রদল সভাপতি: সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত

১৫

কুড়িগ্রামে ভারতীয় গরুর ভাগবাঁটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের মারামারি

১৬

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৭

চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা

১৮

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

১৯

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ-হাসনাত

২০