Admin1234@
২৮ জুলাই ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে ভয়েচে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

সিলেট প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে ভয়েচে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন হয়েছে।

 

২৪ জুলাই ২০২৬ তারিখে সিলেটের মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ “Bootcamp for Youth Members of University Clubs on MIL, Digital Safety and Constructive Dialogue” শীর্ষক এই বুটক্যাম্পটি শুরু হয় এবং ২৬ জুলাই বিকেল ৪টায় তা শেষ হয়।

কর্মসূচিতে শাবিপ্রবির ৪টি ক্লাব— থিয়েটার-শাবিপ্রবি, ইয়ুথ ফর পলিসিস-শাবিপ্রবি, স্পিকার্স-শাবিপ্রবি এবং সঞ্চালন-শাবিপ্রবির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

ভয়েচে ভেলে একাডেমির প্রশিক্ষক নাইমুর রহমানের তত্ত্বাবধানে পাঁচজন ফেলো কর্মসূচিটি পরিচালনা করেন। প্রশিক্ষণটিতে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সামনে তথ্য বিভ্রান্তি (misinformation), বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি, গুজব এবং নারীদের বিরুদ্ধে ট্রোলিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL), ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তথ্য যাচাই, দায়িত্বশীল মতামত প্রকাশ এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের দক্ষতা অর্জনের সুযোগ পান।

 

কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস। তারা বলেন, “ডিজিটাল দুনিয়ায় যুব সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তথ্যের সঠিক ব্যবহার না হয়, তবে এর ক্ষতিকর প্রভাব সর্বক্ষেত্রেই ছড়িয়ে পড়বে।”

 

বুটক্যাম্পের সমাপনী দিনে ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক ইফতেখার হোসেন বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।”

 

এছাড়া আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, কমিউনিকেশন অ্যান্ড টেকওভার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম এবং অর্থ কর্মকর্তা ফারহানা আক্তার।

 

উল্লেখ্য, “Loud and Clear: Empo

wering Youth Voices 2.0” প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে পরিচালিত হচ্ছে, যার উদ্দেশ্য তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করে সুশাসন প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক নীতি নির্ধারণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন ফুলবাড়ির মল্লিকা

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’

পরীক্ষার্থীর পাশে কাউনিয়া কলেজ ছাত্রদল সভাপতি: সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত

কুড়িগ্রামে ভারতীয় গরুর ভাগবাঁটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের মারামারি

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

১০

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ-হাসনাত

১১

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার

১২

ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী

১৩

সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

১৫

প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি: গবেষণা

১৭

চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

১৮

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

১৯

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হেনস্তার শিকার ডাকসু নেতা এ বি জুবায়ের

২০