জনডাক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

নাটোরে বড়াইগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামের এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফরিন জাহান মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০)। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত তরুণীর সঙ্গে আহত দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। পরবর্তীতে মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তিনি গুরুদাসপুরে আসেন। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিনজন মোটরসাইকেলে করে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তরুণী নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা পৌঁছানোর পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ

খালে গোসলে নেমে তলিয়ে যান স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি

১০

ইয়াবা মামলায় বরখাস্ত কনস্টেবল এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার

১১

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১২

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি

১৩

১৮ মন্ত্রীর পুলিশ প্রটোকল প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

১৪

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদেশে

১৫

ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

১৬

পঞ্চগড়ে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খানাখন্দে ভরা সড়কে ধান বোঝাই নসিমন উল্টে চালক নিহত

১৯

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

২০