২৫ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর ডাকে ভেস্তে গেল চুরির চেষ্টা, ডাকাতি থেকে রক্ষা পেল খামারির কোটি টাকার গরু

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে চোরের দল। গরুর অস্বাভাবিক ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যাওয়ায় চোরেরা গরু ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (২৪ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামে লাভলু শেখের বাড়িতে ঘটনাটি ঘটে।

প্রায় ৩ মিনিট ২৪ সেকেন্ডের ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি লোহার কাটার দিয়ে গোয়ালঘরের শিকল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে দরজার ছিটকিনি খুলতে গিয়ে শব্দ হলে গোয়ালের গরুগুলো অস্থির হয়ে ওঠে এবং জোরে ডাকতে শুরু করে। গরুর ডাক শুনে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে তিনি বাইরে বেরিয়ে আসেন। পরে মালিকের ধাওয়া খেয়ে গরু রেখে পালিয়ে যায় চোর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গরুর মালিক লাভলু শেখ বলেন, বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। চোরেরা প্রথমে একটি বাছুর টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাছুরের চিৎকার এবং অন্য গরুগুলোর ডাকে তার ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্যরা ‘চোর, চোর’ বলে চিৎকার করলে চোরেরা বাছুরটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই থানায় অভিযোগ করা হয়নি। তবে শনিবার (২৫ জুলাই) সিসিটিভি ফুটেজসহ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন।

Source: https://www.drb.news/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

গরুর ডাকে ভেস্তে গেল চুরির চেষ্টা, ডাকাতি থেকে রক্ষা পেল খামারির কোটি টাকার গরু

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ, বিকট শব্দে বিস্ফোরণ

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

১০

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

১১

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১২

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

আমি সংবিধা রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাহাবুদ্দিন সুপ্পু

১৪

রংপুরে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা

১৫

ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মী, আদালতে জামিন

১৬

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

১৮

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

১৯

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

২০