২৫ জুলাই ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে চিকিৎসাধীন এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের সার্জারি-১ নম্বর ওয়ার্ডের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মিয়া (৫৫)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য দরগারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে ডান পায়ের উরুতে ঘা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী আমিনা বেগমের সহায়তায় বাচ্চু মিয়া স্বাভাবিকভাবে বাথরুমে যান এবং ওয়ার্ডে ফিরে আসেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে নিজের ব্যবহৃত একটি গামছা নিয়ে আবারও একাই বাথরুমে যান। এ সময় স্ত্রী সঙ্গে যেতে চাইলে তিনি নিজেই যেতে পারবেন বলে জানান।

এর কিছুক্ষণ পর নার্স ওষুধ দিতে এসে রোগীকে না পেয়ে খোঁজ করতে বলেন। পরে স্ত্রী বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় হাসপাতালের কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ভেন্টিলেশনের রডের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় বাচ্চু মিয়াকে দেখতে পান।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ, বিকট শব্দে বিস্ফোরণ

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমি সংবিধা রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাহাবুদ্দিন সুপ্পু

১০

রংপুরে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা

১১

ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মী, আদালতে জামিন

১২

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

১৪

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

১৫

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৬

অটোনোমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত চুপ্পু, মাঝে মাঝে অচেতন হয়ে যান

১৭

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

১৮

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

১৯

হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

২০