Admin1234@
৬ জুন ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

ইরানের ড্রোন কারখানাগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ড্রোন কোথায় আছে এবং তাদের ড্রোন কারখানাগুলো কোথায় অবস্থিত—তা তারা জানেন এবং এর অধিকাংশ ড্রোন কারখানাই ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের মতে, ড্রোন কারখানার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের বেশিরভাগ স্থাপনাও অকার্যকর করে দেওয়া হয়েছে। ইরানের হাতে বর্তমানে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে সেটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানালেও তিনি উল্লেখ করেন যে, দেশটির হয়তো ২১ বা ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো টিকে আছে।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তার তুলনায় বর্তমান অস্ত্র অনেক কম হলেও এই পরিমাণ অস্ত্রও ‘অনেক’। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়ার কারণ হিসেবে তিনি ইরানের নেতৃত্বের ‘গর্ব’ এবং আলোচনা দীর্ঘায়িত হওয়াকে দায়ী করেন।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব কার্যত ছিন্নভিন্ন হয়ে গেছে এবং তারা কখনো কল্পনাও করেনি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেখানে চুক্তি করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন যে, দুই দেশের মধ্যে আলোচনা ভালোই এগোচ্ছে এবং সপ্তাহান্তেই একটি সমঝোতা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১০

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১১

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৩

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৪

বিসিবি নির্বাচন আজ

১৫

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

১৬

মাঝরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী

১৭

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১৮

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?

১৯

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

২০