Admin1234@
১৫ জুলাই ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতের পর ১৬–১৭ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কারফিউ দিচ্ছে যুক্তরাজ্য

শিশু-কিশোরদের অনলাইন আসক্তি কমাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নিয়ন্ত্রণ আনতে যাচ্ছে যুক্তরাজ্য। এবার ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য রাতের নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রাম, ফেসবুকসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনা করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তরুণদের ঘুম, পড়াশোনা ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন অনলাইন অভ্যাস নিয়ন্ত্রণের অংশ হিসেবে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কারফিউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ডিফল্টভাবে এমন কিছু সেটিং চালু করা হবে, যাতে অতিরিক্ত সময় ধরে স্ক্রল করার মতো আসক্তিকর ফিচারগুলো সীমিত থাকে। তবে ব্যবহারকারীরা চাইলে এসব সেটিং পরিবর্তন করতে পারবেন।

সমালোচকদের একাংশের মতে, ব্যবহারকারীর ইচ্ছায় পরিবর্তনের সুযোগ থাকলে এই উদ্যোগের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়তে পারে। পাশাপাশি নতুন নিয়ম বাস্তবায়নের পদ্ধতি নিয়েও এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন
যৌন নিপীড়নের মামলায় বড় অংকের জরিমানা দিলেন ট্রাম্প

এর আগে গত মাসে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা করে। এই নিয়ম ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, নতুন পদক্ষেপের লক্ষ্য হলো তরুণদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, শিক্ষা কার্যক্রমে মনোযোগ বাড়ানো এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে অর্থবহ সময় কাটানোর সুযোগ তৈরি করা।

এদিকে, নতুন পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনার কথা বলা হয়েছে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য এসব প্ল্যাটফর্ম ব্যবহারে নির্দিষ্ট বিরতির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিশু অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এটি তরুণদের অনলাইন ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে কিছু সংগঠন সতর্ক করে বলেছে, অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে কিশোর-কিশোরীরা আরও অনিরাপদ উপায়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১০

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১১

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১২

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৩

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৪

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৫

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৯

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

২০