দিনাজপুর প্রতিনিধি:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার নসিপুর জামতলী বাজারে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামতলী বাজার এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা

শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার পরের দিন অপ্রতিমের মাকে সান্ত্বনাও দেয় খুনিরা: পুলিশ

রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা*

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

১০

মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি: সভাপতি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তোলপাড়

১১

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

১২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল

১৪

‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট

১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংবর্ধনা

১৬

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

১৭

সড়কের পাশে বা নির্জন স্থানে যানবাহন না রাখার আহ্বান পরিবহন মালিক সমিতির

১৮

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

১৯

মাংস কাটাতে গিয়ে এক গ্রামে ২০ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ

২০