উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটক কৃত ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানার নড়াইল সদর থানা পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়। ১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তাদের কাছে এসব দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আটক ব্যক্তিরা কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে থাকা অস্ত্রের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা

শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার পরের দিন অপ্রতিমের মাকে সান্ত্বনাও দেয় খুনিরা: পুলিশ

রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা*

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

১০

মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি: সভাপতি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তোলপাড়

১১

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

১২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল

১৪

‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট

১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংবর্ধনা

১৬

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

১৭

সড়কের পাশে বা নির্জন স্থানে যানবাহন না রাখার আহ্বান পরিবহন মালিক সমিতির

১৮

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

১৯

মাংস কাটাতে গিয়ে এক গ্রামে ২০ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ

২০