৩১ জুলাই ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, সন্ধ্যায় আফরোজা খাতুন রাইস কুকারে ভাত বসিয়ে পাশের কক্ষে যান। কিছুক্ষণ পর পোড়া গন্ধ পেয়ে দ্রুত এসে রাইস কুকারের ঢাকনা খুললে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় রাইস কুকারের গরম পানি তার শরীরের ওপর পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আফরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আনার আগেই আফরোজা খাতুনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

যাত্রী বোঝাই ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন ১ ঘণ্টা পর

মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারপিটে ছাত্রের হাঁড়ে ফ্র্যাকচার, ঘটনা ধামাচাপা দিতে প্রধান শিক্ষক দিলেন রাজনৈতিক দলের পরিচয়

মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারপিটে ছাত্রের হাঁড়ে ফ্র্যাকচার, ঘটনা ধামাচাপা দিতে প্রধান শিক্ষক দিলেন রাজনৈতিক দলের পরিচয়

রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

যাত্রী বোঝাই ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন ১ ঘণ্টা পর

অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

১০

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ২০০ কেজি শাহ জিরা উদ্ধার

১১

ববিতে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি তোহা, সম্পাদক সিফাত

১২

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্র্যাক স্কুল শিক্ষিকাকে হত্যা, পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে মিলল মরদেহ

১৩

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্র্যাক স্কুল শিক্ষিকাকে হত্যা, পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে মিলল মরদেহ

১৪

কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন

১৫

কাউনিয়ায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১৬

অতিরিক্ত সময়ে দলিল নিবন্ধন নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ

১৭

কাউনিয়ায় আইন-শৃঙ্খলা ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮

কাউনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও হুমকির অভিযোগ

১৯

সন্তানকে সম্পত্তি দানে পিতা-মাতার সুরক্ষায় সংশোধন হচ্ছে আইন

২০