জনডাক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে ৭ বছরে সড়কে নিহত ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনায়

দেশে সড়ক দুর্ঘটনায় গত সাড়ে সাত বছরে মারা গেছেন ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর ৫২ শতাংশেরই মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শিক্ষার্থীরা পথচারী হিসেবে যানবাহনের চাপা/ধাক্কায় নিহত ১ হাজার ৯২৩ জন (২৬ দশমিক ১১ শতাংশ)।যানবাহনের যাত্রী হিসেবে নিহত ৯২৭ জন (১২ দশমিক ৫৮ শতাংশ)। মোটরসাইকেরলের চালক ও আরোহী হিসেবে নিহত ৩ হাজার ৮৪১ জন (৫২ দশমিক ১৫ শতাংশ)।বাইসাইকেল ও রিকশা আরোহী হিসেবে নিহত ৫১৯ জন (৭ দশমিক ০৪ শতাংশ)।অটোরিকশার চাকায় ওড়না/পোশাক পেঁচিয়ে নিহত ১৫৪ জন (২ দশমিক ০৯ শতাংশ)।দুর্ঘটনা পর্যালোচনা করে সংগঠনটি জানিয়েছে গ্রামীণ সড়কে দুর্ঘটনা বেশি ঘটেছে। ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসার পথে, বাড়ির আশপাশে খেলার সময় অটোরিকশা, বাইক ও পণ্যবাহী যানবাহনের ধাক্কায়/চাপায় নিহত হয়েছে। এসব দুর্ঘটনা গ্রামীণ সড়কে বেশি ঘটেছে।

১৩ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা বাইকের চালক ও আরোহী হিসেবে বেশি নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা বেশি ঘটেছে আঞ্চলিক ও মহাসড়কে। বাইসাইকেল আরোহীরা থ্রি-হুইলার, মোটরসাইকেল ও অনিরাপদ মালবাহী যানবাহনের ধাক্কায় গ্রামীণ এবং আঞ্চলিক সড়কে বেশি নিহত হয়েছেন।অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে দুর্ঘটনার জন্য ব্যক্তিগত অসতর্কতা দায়ী।সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বছরভিত্তিক পরিসংখ্যানে বলা হয়েছে ২০১৯ সালে ৬৯৩ জন, ২০২০ সালে ৭১৯, ২০২১ সালে ৯৩৬, ২০২২ সালে ১ হাজার ৩৮৫, ২০২৩ সালে ১ হাজার ১৫৩, ২০২৪ সালে ১ হাজার ৭৩, ২০২৫ সালে ১ হাজার ১৪ ও ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩৯১ জন মারা গেছেন।

গত সাড়ে সাত বছরে অসাবধানে রেললাইন পারাপারের সময় এবং কানে হেড ফোন ব্যবহার করে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ১২শ ৩৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

ত্রুটিপূর্ণ সড়ক ও অনিরাপদ যানবাহন, নিরাপদে সড়ক ব্যবহার বিষয়ে সচেতনতার অভাব, শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা, সড়ক নিরাপত্তা বিষয়ে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা না থাকা, শিক্ষার্থীদের মধ্যে বেপরোয়া বাইক চালানোর মানসিকতা, ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতাও অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি।

শিক্ষপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে বছরে একবার ক্যাম্পেইনের আয়োজন করা, সরকারি উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, ক্লাস-পরীক্ষায় সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশ্ন রাখা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জীবনমুখী প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি, অনিরাপদ যানবাহন বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও কোনোভাবেই যেন অপ্রাপ্তবয়স্করা বাইক চালাতে না পারে সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এএসএ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা: ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন ফুলবাড়ির মল্লিকা

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’

পরীক্ষার্থীর পাশে কাউনিয়া কলেজ ছাত্রদল সভাপতি: সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত

কুড়িগ্রামে ভারতীয় গরুর ভাগবাঁটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের মারামারি

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

১০

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ-হাসনাত

১১

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার

১২

ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী

১৩

সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

১৫

প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি: গবেষণা

১৭

চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

১৮

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

১৯

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হেনস্তার শিকার ডাকসু নেতা এ বি জুবায়ের

২০