২৭ জুলাই ২০২৬, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে অভিযোগ করার সাহস পায়নি বলে দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পাঁচ দিন পর শনিবার (২৫ জুলাই) রাতে পুলিশ উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। একই রাতে মিঠাপুকুর থানায় এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়।

জানা যায়, গত ২০ জুলাই (মঙ্গলবার) একই এলাকার বাছিদ মিয়ার ছেলে আবুল হোসেন শিশুটিকে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল হোসেন ও তার অনুসারীরা প্রভাব খাটিয়ে শিশুটির পরিবার এবং প্রতিবেশীদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়দের মাধ্যমে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে। বিষয়টি পুলিশের নজরে আসার পর শনিবার রাতে থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে। বর্তমানে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০

বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ

খালে গোসলে নেমে তলিয়ে যান স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু

১০

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১১

মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি

১২

ইয়াবা মামলায় বরখাস্ত কনস্টেবল এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার

১৩

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি

১৫

১৮ মন্ত্রীর পুলিশ প্রটোকল প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

১৬

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদেশে

১৭

ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

১৮

পঞ্চগড়ে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

২০