রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বেইলিব্রীজ বাজার সামাজিক কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি , উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোছাব্বের হোসেন, সদস্য সচিব মোছাব্বের হোসেন কোয়েল এবং শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামানসহ দলীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির আওতায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে।

পরে নেতাকর্মীরা কবরস্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পুরো কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন।