রংপুরের মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত অবস্থায় এক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই অটোরিকশাচালক গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান তিনি। পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।