প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:৩৪ পি.এম
কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার
রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি, একটি মামলার এজাহারনামীয় আসামি ও ছয় পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
সোমবার (২ নভেম্বর) কাউনিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবু কুটিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হরিচরণ লস্কর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। একটি মামলায় তাঁর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়েছিল।এদিকে, পৃথক অভিযানে টেপামধুপুর বাজার এলাকা থেকে মো. আব্দুর রাজ্জাক (৪০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বনগ্রাম এলাকার মো. নুরু শেখের ছেলে। পুলিশ জানায়, কাউনিয়া থানার এফআইআর নম্বর-০১, তারিখ ১ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১২৬-এর মামলায় তিনি এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৩৮০, ৪২৭ ও ৫০৬(২) ধারায় মামলা রয়েছে।অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে পীরগাছা উপজেলার দক্ষিণ দেউতি এলাকার গ্রীলগাড়া পুরনো মাঠ থেকে মো. সাহাবুল হোসেন ওরফে ভুটু (৪৫) নামের এক ব্যক্তিকে ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-০৩, তারিখ ২ নভেম্বর ২০২৬।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Copyright © 2026 জানডাক. All rights reserved.