যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফরকালে কয়েকজন বাংলাদেশি প্রবাসীর কটাক্ষ ও প্রতিবাদের মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে শিক্ষা সংক্রান্ত উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে লক্ষ্য করে কয়েকজন বাংলাদেশী প্রবাসী তাকে উদ্দেশ্য করে কটাক্ষমূলক মন্তব্য করেন।
ভিডিওতে প্রতিমন্ত্রীকে ‘বাংলাদেশি টেরোরিস্ট’ ও ‘বাটপার’ বলেন ওই প্রবসীরা। তবে এই পরিস্থিতির মাঝেও প্রতিমন্ত্রী শান্ত ছিলেন।
এই হেনস্তার ঘটনা নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বাইরে নিউইয়র্ক সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নিয়েছেন প্রতিমন্ত্রী।