গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড হরতকীতলা এলাকায় সরকারি বন বিভাগের জমি দখল, গাছ কেটে রাস্তা নির্মাণ, বাসাবাড়ি-মার্কেট রমরমাট ব্যবসা ও ব্যক্তিগত কবরস্থান নির্মাণের অভিযোগসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড হরতকীতলা এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বনভূমি রক্ষা ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বন বিভাগের জমি রক্ষা এবং কথিত দখল ও অনিয়ম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কালিয়াকৈর থানা ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান অভিযোগকারীরা। অভিযোগ করেন সাবেক পৌর কাউন্সিলর মো. বেলায়েত হোসেন বেলাল।
সরকারী বনভূমি দখল করে আঃমান্নান সাংবাদিকের বিরুদ্ধে নানা অভিযোগ, বনভূমি দখল, গাছপালা কেটে রাস্তা তৈরি, ময়লা-আবর্জনা ফেলা ও স্থানীয়দের হয়রানির অভিযোগ করা হয়।
অভিযোগকারীরা জানান, লিখিত অভিযোগের পরও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা সাবেক কাউন্সিলর বেলায়ত হোসেন বেল্লাল,
মোঃ সাইদুর রহমান সাধারণ সম্পাদক পৌর বিএনপি,
মোঃইব্রাহিম,
জালাল উদ্দিন,
ইসহাক রাব্বি,
এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন,
দুলাল হোসেন,
মনির হোসেন, সুজন,রাকিব, মাসুদ,কাবেল,
জলিল, সামান উদ্দিন, আলাউদ্দিন,হেলাল উদ্দিন, বাবুল মিয়া,
শাহেদ, রাসেল,
বনভূমি দখলকারীকে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি বনভূমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
উক্ত বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী জানান বনভূমি জমির উপর এলাকাবাসীর কবরস্থান নির্মাণের দাবি ও ও খালি জায়গায় সরকারি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করার জন্য বনভূমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন।