স্বাস্থ্য পরীক্ষার ফলোআপ চেকআপের জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, স্যার শারীরিক ফলোআপ চেকআপের জন্য মালয়েশিয়া রওনা হয়েছেন। তার সঙ্গে সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস রয়েছেন। স্যার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক চেকআপ করাবেন। এরই মধ্যে চিকিৎসকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলেও জানান সোহেল।
এর আগে প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।