নেত্রকোণায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ১০৫ গ্রাম হেরোইন এবং চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার (Gixxer) ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
১. মো. রমজান মিয়া (৩৭), পিতা: জালাল মিয়া, গ্রাম: ঠাকুরাকোনা, নেত্রকোণা সদর।
২. হিমেল মিয়া (২১), পিতা: মো. আরশাদ আলী, গ্রাম: বিক্রমশ্রী, বারহাট্টা উপজেলা।
৩. রানা মিয়া, পিতা: আবুল কাশেম, গ্রাম: গোয়াতলা, আটপাড়া উপজেলা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।