যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উত্তাল সাগরে ডুবে যাওয়া ১০ বছরের শি’শু নাথানিয়াল রায়কে বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামস। পরে সেই সাহসিকতার জন্য রায়ডার ও নাথানিয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত জুলাইয়ে সাগরে ডুবে যাচ্ছিল নাথানিয়াল। তাকে উদ্ধার করতে গিয়ে রায়ডারও ঢেউয়ের নিচে তলিয়ে যান। পরে আরেক লাইফগার্ড অ্যারন বোহনেনের সহায়তায় দুজনই তীরে ফিরতে সক্ষম হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার (১৭ আগস্ট) নিজের কার্যালয়ে তাদের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প রায়ডারের প্রশংসা করে বলেন, ‘সে আসল হিরো।’ এরপর ম