Admin1234@
৯ জুন ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের সেই নারী আবারও তেঁতুলগাছের মগডালে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এক মাসের ব্যবধানে আবারও সাজেদা বেগম (৫০) নামের সেই নারীকে একটি তেঁতুলগাছের মগডালে দেখা গেছে।

সোমবার (০৮ জুন) সকালে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাকে একনজর দেখতে ভিড় জমান।

সাজেদা বেগম গোড়াই আনন্দবাজার এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।

জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশের তেঁতুল গাছের মগডালে ওই নারীকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি এলাকায় জানাজানি হলে বিভিন্ন বয়সী নারী-পুরুষ গাছের নিচে জড়ো হন। মানুষের ভিড় দেখে সাজেদা বেগম ডাল বেয়ে নিচে নেমে পুকুরে লাফ দেন। এরপর বুকসমান পানি পেরিয়ে কিনারায় উঠে নিজের মতো চলে যান।

পরিবার ও স্থানীয়দের দাবি, জিনের প্রভাবের কারণেই ওই নারী মাঝেমধ্যে এমন অদ্ভুত আচরণ করে থাকেন। গত ৬ মে তিনি একদিন নিখোঁজ থাকার পর একইভাবে ওই তেঁতুল গাছের মগডাল থেকেই উদ্ধার করা হয়েছিল।

সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামানোর চেষ্টা করলে তিনি উদ্ধারকারীদের দেখে একইভাবে পুকুরে লাফ দিয়েছিলেন। বারবার এমন ঘটনায় এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সাজেদা বেগমের স্বামী আবু সাইদ বলেন, ‘অনেকে আমার স্ত্রীকে মানসিক রোগী মনে করেন; কিন্তু আমরা তাকে রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেছি। কোনো নির্দিষ্ট রোগ শনাক্ত হয়নি। কয়েকবার এমন হয়েছে, ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল; কিন্তু পরে তাকে ঘরে পাওয়া যায়নি। আজও বাড়ির গেটে তালা ছিল। তারপরও আমার স্ত্রী অন্যের বাড়ির পুকুরপাড়ের ওই তেঁতুলগাছে উঠে বসে ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

কুড়িগ্রামের সেই নারী আবারও তেঁতুলগাছের মগডালে

বার বার লোডশেডিং? ফ্রিজের খাবার যেভাবে বাঁচাবেন

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, গুরুতর আহত বড় ভাই

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুকুরে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

মরক্কো বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করলেন জোহরান মামদানি

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

১০

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

১১

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

১২

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

১৩

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

১৪

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

১৫

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৮

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১৯

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

২০