Admin1234@
৮ জুন ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, গুরুতর আহত বড় ভাই

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারদিন রুহিত (২০) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। গতকাল রোববার রাতের দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী রেলস্টেশন এলাকার পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিলেন এবং পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে। রুমন ও রুহিত আপন দুই ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের রাকিব ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে। এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা রুহিত ও রুমনকে (সহোদর) গুরতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিতকে ভর্তি নিয়ে হাসপাতালে চিকিৎস দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খুনের ঘটনায় এখনো থানায় এজাহার দেওয়া হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে, তারা পলাতক। আটক বা জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে থানায় নেওয়া হয়নি। জনরোষ ও পরিস্থিতি বিবেচনায় তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার বার লোডশেডিং? ফ্রিজের খাবার যেভাবে বাঁচাবেন

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, গুরুতর আহত বড় ভাই

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুকুরে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

মরক্কো বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করলেন জোহরান মামদানি

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

১০

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

১১

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

১২

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

১৩

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৪

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৫

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১৭

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৯

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

২০